শ্যামনগর জাতীয় পার্টির শোক
শ্যামনগর প্রতিনিধি: ১৪ জুলাই ২০১৯ রবিবার সকাল ৭.৩০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্যামনগর উপজেলা জাতীয় পার্টি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আজিবর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সহ-সভাপতি আশরাফুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, গাজী জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলম, উপজেলা যুব সংহতির সভাপতি জি,এম আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আল ইবরান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply