শ্যামনগরে দুর্ধর্ষ ডাকাতি
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের মিঠা চন্ডিপুর গ্রামের মৃত আবু তাহের শেখের পুত্র সিরাজুল ইসলাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। রোববার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, গভীর রাতে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে তার স্ত্রী সহ তাকে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। ঘরের আলমারি সহ অন্যান্য মালামাল ভাংচুর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। শ্যামনগর থানার ওসি তদন্ত আনিসুর রহমান মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, শীঘ্রই মালামাল সহ ডাকাতদের গ্রেফতার করা হবে।

Leave a Reply