ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ আটক দুই

admin ঢাকা
আপডেট: 14 July 2019, 23:00

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বন বিভাগের স্মার্ট টিম হরিণ শিকারের ফাঁদসহ দু’জনকে আটক করেছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় স্মার্ট টিমের নিয়মিত টহলের সময় সুন্দরবনের চালতেবাড়িয়া নামক খাল থেকে ১৪ টি ফাঁদ ও তিনটি নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের রফিকুল গাজীর পুত্র সুজন গাজী, মৃত আইয়ুব আলী গাজীর পুত্র আব্দুর রহিম গাজী। স্মার্ট টিম সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় টহলরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটকৃতদের কদমতলা স্টেশনের মাধ্যমে বন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগের স্মার্ট টিমের লিডার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *