ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নোড়ারচকে বসত বাড়িতে দিনে দুপুরে অগ্নিসংযোগ

admin
July 14, 2019 12:03 am
Link Copied!

এমএ মামুন, দেবহাটা:উপজেলার নোড়ারচকে বসত বাড়িতে অগ্নি সংযোগ দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ঘরের ভিতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বললে জানা যায়, নোড়ার চক এলাকার আক্কাজ গাজীর পুত্র মোকছেদ গাজী এবং তার পুত্র ফারুক হোসেন ৫বিঘা জমি দীর্ঘ ১০ বছর ভোগদখল করে আসছে। আনুমানিক দেড় মাস পূর্বে উক্ত পরিবারটিকে উচ্ছেদ করতে জমিটি দখল করে নেয়। পরে মোটা টাকার বিনিময়ে আবারো বসত ভিটা সহ জমিটুকু ফেরত পায় ফারুক হোসেন ও মোকছেদের পরিবার। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন অচেনা লোক তাদের বাড়িতে ঢুকে এমন ঘটনা ঘটিয়েছে।
ভূক্তভোগী ফারুক হোসেনকে স্ত্রী হালিমা খাতুন জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ৯ জন লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তারা ঘরের ভিতরে থাকা দা দেখিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় আমার আত্মচিৎকারে এলাকাবাসী সহ আমার ফুফু শ্বাশুড়ি রহিমা খাতুনও ছুটে আসিনি। পরে আগুনে পুড়ে ঘরের যাবতীয় আসবাবপত্র ছাই হয়ে যায়।
অপর দিকে, ঘটনার পরে স্থানীয় সৈয়দ আলী ঢালীর পুত্র আমিনুর ঢালী মোকছেদের বোন রহিমা খাতুনের সাথে কথা বলার এক পর্যায়ে রহিমা আমিনুরকে বলে গত ২/৩ দিন আগে তুমি আমাকে বলেছিলে “তোমার ভাইয়ের ঘর দখল হবে, দখল হবে, দখল হবে”। তাহলেতো দখল হওয়ার বিষয়ে তুমি সবই জানো, সেটা আজ না জানার ভান করছো কেন।
এসময় আমিনুর ঢালীকে দখল হওয়ার বিষয়ে আগে থেকে জানার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি এমন ধরনের কোন কথা বলিনি। তার নিজের ভাইপো ফারুকের ঘরে আগুন লাগলেও সে ছুটে আসিনি কেন জানতে চাওয়ায় এবং তার ভাইয়ের পক্ষ নেওয়ায় সে আমার নামে মিথ্যা অভিযোগ করছে।
তবে, বিষয়টি নিয়ে স্থানীয় একাধিক ব্যক্তির কাছে জানতে চাইলে তারা ভিন্ন কথা বলে। তারা বলেন, ৪টি মোটর সাইকেল যোগে ৮/১০ জন অচেনা লোক এসে ঘরে তালা লাগিয়ে চলে যায়। পরে ঘরটিতে আগুন জ্বলে ওঠে এবং ফারুক হোসেনের স্ত্রী হালিমা খাতুন চিৎকার করতে থাকে। যা আসলেই সন্দেহ জনক। এটি একটি নাটকীয় মিথ্যা মামলা দেওয়ার পায়তারার ঘটনা বলে মনে করছেন অনেকে।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, এঘটনায় কেউ অভিযোগ করতে আসিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।