কালিগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জীবনদক্ষতা বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শনিবার বিকাল ৫টায় শেষ হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন ‘নবযাত্রা’ প্রকল্পের জেন্ডার অর্গানাইজার লাইলা আঞ্জুমান খানম। উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জীবন দক্ষতার ২৪টি উপাদান নিয়ে প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে কার্যক্রম চলমান রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। প্রশিক্ষণটি শিক্ষক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকরী ভুমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার ডালিম এবং কৃষ্ণনগর জেন্ডার অর্গানাইজার মোমিনুল ইসলাম। এর আগে শুক্রবার সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সুশীলন নবযাত্রা প্রকল্পের কো-অর্ডিনেটর হাবিবুর রহমান।

Leave a Reply