ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা তাঁতী দলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 23:46

ফিরোজ হোসেনঃ , বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, য়ুগ্ম আহবায়ক কাজী মো. রেজাউল করিম রানা, ড. কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুল্লাহ। আরও বক্তব্য রাখেন য়ুবদলনেতা আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্ট, সদর উপজেলা য়ুবদলের য়ুগ্ম আহবায়ক আব্দুল আলিম, জেলা মৎস্য দল নেতা মারুফ হোসেন। এসময় জেলার বিভিন্ন উপজেলা তাঁতী দলের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আওয়ামী সরকার আটক রেখেছে। আন্দোলন ছাড়া খালেদাজিয়াকে মুক্ত করা সম্ভব না। জাতীয়তাবাদী তাঁতীদল ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করে বেগম খালেদাজিয়াকে মুক্ত করার ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সাতক্ষীরার ঘরে ঘরে মামলা দিয়ে কারাগারে পরিনত করেছে। জনগন, দেশ ও গণতন্ত্র মুক্ত করতে রাজপথে নামার কোন বিকল্প নাই।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *