ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদকাসক্ত যুবকের পিটুনিতে তিন মাদ্রাসা ছাত্র আহত

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 23:44

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাত ও পিটুনিতে তিন মাদ্রাসা ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত রুইয়ারবিল গ্রামের আব্দুল হক সরদারের পুত্র জাকারিয়া হোসেনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করা হয়েছে। অন্য ২ জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রতাপনগর এবিএস মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র জাকারিয়া জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে মাদ্রাসা থেকে সহপাঠী মোহতাছিম বিল্লাহ সোহাগ ও মেহেদি হাসানকে সাথে নিয়ে একটি সাইকেল ঠেলতে ঠেলতে আমরা বাড়ির দিকে আসছিলাম। পশ্চিমপাড়া ইব্রাহিম মিস্ত্রির বাড়ি পর্র্যন্ত এসে পৌঁছালে তার মাদকাসক্ত পুত্র আক্তারুল (২১) কোন কারণ ছাড়াই আমার সাইকেলে লাথি মারে। আমরা প্রতিবাদ করলে সে বাড়ি থেকে ছুরি ও লোহার রড এনে আমাদের এলোপাথাড়ি পিটাতে থাকে। এক পর্যায়ে তার ভাই মিজান, শাহজান ও মা হামিদাও ঘটনাস্থলে এসে আমাদের মারপিট করে এবং সাইকেলটি ভেঙে পাশের মৎস্য ঘেরে ফেলে দেয়। আক্তারুলের ছুরিকাঘাতে আমি রক্তাত্ব জখম হয়েছি। আমার দুই বন্ধুও তাদের মারপিটে আহত হয়েছে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর আশাশুনি ভর্তি করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে জাকারিয়ার পক্ষ থেকে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *