ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুষ্পকাটি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকার দ্বন্দ চরমে

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 23:43

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকার দ্ব›দ্ব চরমে, সাধারণ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। জানা যায়, পুস্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকার মধ্যে স্কুলের দপ্তরি নিয়োগসহ বিভিন্ন হিসাব নিকাশ সংক্রান্ত দ্ব›দ্ব ও অভিযোগ পালটা অভিযোগ চলে আসছিল। দ্ব›েদ্বর কারণে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও কিছু অভিভাবক স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষিকার পক্ষ নেওয়ায় সৃষ্টি হয়েছে দুটি পক্ষের। ফলে চলছে বিভিন্ন সরকারী দপ্তরে উভয় পক্ষের অভিযোগ পালটা অভিযোগ। অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিনে স্কুলে তদন্ত করতে আসলে উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তদন্ত স্থগিত করে চলে যান। পরবর্তীতে গত ১০ই জুলাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে উভয় পক্ষকে নিয়ে পুনরায় তদন্ত প্রক্রিয়া চলতে থাকলে সেখানেও উভয় পক্ষের মধ্যে মারামারির উপক্রম হলে তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার ও উপস্থিত অন্য অভিভাবকগন সাময়িক মিমাংশা করে দেন। কিন্ত‘ বাড়ি ফিরেই সভাপতি ও প্রধান শিক্ষিকার পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার কারণে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, এবং থানায় অভিযোগ পালটা অভিযোগ দায়ের করে। এভাবে চলার কারণে বর্তমানে কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সার্বক্ষণিক আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্তায় স্কুলের সাধারণ অভিভাবক মহল সভাপতি নূর মোহাম্মাদ ও প্রধান শিক্ষীকা তনিমা পারভিনকে অত্র বিদ্যালয় থেকে অতিদ্রæত অপসারণ পূর্বক উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এলাকার অভিভাবক মহল যে কোন সময় কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে দৈনিক সুপ্রভাতের এ প্রতিনিধিকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *