ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 23:39

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বসন্তত্মপুরে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগে থানায় মামলা হয়েছে। ৫নং পোল্ডারে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী তন্ময় হালদার বাদী হয়ে শুক্রবার (১২ জুলাই) থানায় মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তত্মপুর গ্রামের মৃত বাহার আলীর পুত্র হাফিজুর রহমান বসন্তপুর মৌজার কাঁকশিয়ালী নদীর পাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি শিশু ফুল গাছ কর্তন করে। বিষয়টি জানতে পেরে উপ-সহকারি প্রকৌশলী তন্ময় হালদার ৭ জুলাই সকালে সরেজমিন ঘটনাস্থলে যেয়ে গাছ কাটার বিষয়টি নিশ্চিত হয়ে হাফিজুর রহমানকে কর্তনকৃত গাছ না নিয়ে যাওয়ার জন্য মৌখিকভাবে নিষেধ করেন। কিন্তু হাফিজুর রহমান নিষেধাজ্ঞা অমান্য করে ৮ জুলাই শিশু ফুল গাছটি রাতের আধারে বিক্রি করে দেয়। গাছ বিক্রির সময় হাতেনাতে আটক হয় শীতলপুর গ্রামের মৃত হাসান আলীর পুত্র রফিকুল ইসলাম। পরবর্তীতে মথুরেশপুর ইউপি চেয়াম্যান মিজানুর রহমান গাইন গাছটি রেকর্ডিয় সম্পত্তি থেকে কাটা হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে রফিকুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নেন। পরবর্তীতে ৯ জুলাই সকালে কর্মরত রাজস্ব সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই জমি মাপ জরিপ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বলে প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *