ঢাকাSaturday , 13 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বাদপড়া মুক্তিযোদ্ধার নামের তালিকা যাচাই বাছাই

admin ঢাকা
আপডেট: 13 July 2019, 23:35

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল শনিবার (১৩ই জুলাই) সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা হল রুমে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়া উপজেলার ২৪ জন মুক্তিযোদ্ধার নাম তালিকা করতে কাগজপত্র, সাক্ষ্য প্রমাণ ও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটির কাছে শুনানি শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আর এম ছেলিম শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা ও যুদ্ধকালীন কমান্ডার আঃ গফফার যাচাই-বাছাই সভায় অংশ নেন। এ সময় বাদপড়া মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন উপস্থিত ছিল। ইউএনও আর এম সেলিম শাহনেওয়াজ জানান যাচাই বাচাই এর ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তিনি আরো বলেন কলারোয়া উপজেলায় ১৯৯ জন তালিকা ভুক্ত বীর মুক্তিযোদ্ধা সরকারী ভাতা পেয়ে আসছেন। এর মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে ০৬ জন মুক্তিযোদ্ধাকে তালিকা বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *