কালিগঞ্জ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবে কালিগঞ্জের ভদ্রখালী গ্রামে ৪৪ পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান। এসময় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের সিনিয়র লাইনম্যান জসিম উদ্দীন ও লাইনম্যান নৃপেন মন্ডল, আওয়ামী লীগ নেতা এসএম কহিনুজ্জামান, ভদ্রখালী স্টেডিয়াম ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম বাবু, আব্দুল্যাহ আল মামুন, মাহাবুর রহমান, মামুন, আব্দুস ছালাম, অহিদ প্রমুখ। বিদ্যুৎ সংযোগ প্রদানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
