আশাশুনিতে দিনের বেলায় দুঃসাহসিক চুরি!
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরে প্রকাশ্য দিবালোকে বারান্দার গ্রিলের তালা ভেঙে নগদ টাকাসহ অর্র্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুলাই) দুপুরে আশাশুনি সদরে পশ্চিমপাড়ায় গোলাম মোস্তফার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানাগেছে, এদিন সকালে বারান্দার গ্রিলে তালা লাগিয়ে স্বপরিবারে গোলাম মোস্তফা কালিগঞ্জে তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। দুপুরে সবাই যখন জুম্মা নামাজ আদায়ে ব্যস্ত ছিল ঠিক সময় বুঝে সংঘবদ্ধ চোরেরা বারান্দার গ্রীলের তালা ভেঙে ঘরের মধে ঢোকে। এরপর তারা আলমারিতে থাকা ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ প্রায় ১৫ লক্ষ টাকা ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply