ঢাকাFriday , 12 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিধিমালা মোতাবেক পরিচালিত না হওয়ায় আশাশুনির ৮ সমিতির নিবন্ধন বাতিল

admin ঢাকা
আপডেট: 12 July 2019, 23:40

আশাশুনি প্রতিনিধি : সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক পরিচালিত না হওয়ায় আশাশুনির বিভিন্ন ইউনিয়নের ৮টি নিবন্ধিত সমিতির নিবন্ধন বাতিল করেছে সমবায় অধিদপ্তর।
সমবায় আইন বিধির সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক নিবন্ধন বাতিলকৃত সমিতি গুলো হলো আশাশুনি ভ্যান শ্রমিক সমবায় সমিতি লি:, শ্রীউলা এমএম যুব মৎস্যজীবী সমবায় সমিতি লি:, গোয়ালডাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:, গ্রামবাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:, শ্রীকলস বিগকেজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:, রাজ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:, গুনাকরকাটি আগরদাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি লি: ও জননী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:। উপজেলা সমবায় অফিসার করিমুল হক জানান, উপজেলার ৮টি সমবায় সমিতি অকার্যকর হওয়ায় জেলা সমবায় অফিসার আইন বিধির সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক সমিতিগুলির নিবন্ধন বাতিল করেছেন।
নিবন্ধন বাতিলকৃত সমিতিগুলির সাথে সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *