আহবায়ক শফিকুল ও সদস্য সচিব আসিফ
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা ব্রিজ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কর্মী সম্মেলনে সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ আল কাফী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো¯ত্মাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম সরদার, পৌর শাখার সভাপতি নুরুল হক, সদর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, পৌর ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মাসুদ আলী প্রমুখ। কর্মী সভায় সর্বসম্মতিক্রমে শফিকুল ইসলামকে আহবায়ক ও শেখ আসিফ সালমানকে সদস্য সচিব করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’র ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহবায়ক ফিরোজ সরদার, শেখ রাসেল, শেখ শাহারিয়ার, সদস্য সাইফুল সরদার, রাকিবুল ইসলাম, আমিরুল সরদার, মেহেদী, শাওন, আবির হাসান, আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আহসান হাবীব । প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply