ঢাকাFriday , 12 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে উল্টোরথ যাত্রা উৎসব পালিত

admin ঢাকা
আপডেট: 12 July 2019, 23:17

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকালে উত্তর কাটিয়া সদর উপজেলা সার্বজনীন (কাটিয়া কর্মকারপাড়া) পূজা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উদযাপন কমিটির আহŸায়ক মঙ্গল কুমার পাল’র সভাপতিত্বে থেকে উল্টোরথ যাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উল্টোরথ যাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎøা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর এমপি’র পৌত্র মীর শেহমান ইয়ারদান, সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা দীনবন্ধু মিত্র, সভাপতি গৌর দত্ত, সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকার, যুগ্ম সম্পাদক বলাই দে, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কুমার মন্টু, পলাশপোল পূজা মন্দিরের সাধারণ সম্পাদক ও ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, কানাই লাল শাহা, নিখিল, উত্তম দত্ত প্রমুখ। এসময় বিশ্বমানবতার মঙ্গল কামনার মধ্য দিয়ে মহা ধুমধামের সাথে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রায় শত শত ভক্ত হিন্দু নারী-পুরুষ এতে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংস্কুতিক সম্পাদক অ্যাড. অনিত মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *