কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
শ্যামনগর প্রতিনিধি: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ সংরক্ষিত আসন-২ এর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদপ্রার্থী চার জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাশিমাড়ী ইউপি’র ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা পদে প্রার্থী হলেন, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম নুরুল হক’র স্ত্রী সাবেক ইউপি সদস্যা পাপিয়া হক (প্রতীক তালগাছ), জয়নগর গ্রামের আকবর সরদারের স্ত্রী জয়নাব বিবি (প্রতীক হেলিকপ্টার), জয়নগর গ্রামের আব্দুল মাজেদ গাজীর স্ত্রী খাদিজা খাতুন (প্রতীক সূর্যমুখী ফুল), জয়নগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী তারিন বকুল তানিয়া (প্রতীক বই), প্রার্থীরা প্রতীক নিয়ে সংরক্ষিত এলাকায় প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমূখর পরিবেশে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

Leave a Reply