ঢাকাFriday , 12 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১২ মাসে ১১ বার জেলার শ্রেষ্ঠ ওসি মোস্তাফিজুর রহমান

admin ঢাকা
আপডেট: 12 July 2019, 00:06

ডেস্ক রিপোর্ট: একটানা ১২ মাসে ১১ বার জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জুন মাসের অপরাধ পর্যালোচনা করে জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।সভায় পুলিশ সুপার ওসি মোস্তাফিজুর রহমানের হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম। সভায় পুলিশ সুপার সকল পুলিশ সদস্য কে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সততার সাথে তৎপর থেকে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ অফিসার দের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিপিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *