নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার কুখরালীতে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কুখরালীর প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আত্মগোপন রয়েছে অভিযুক্ত সংগ্রাম। নির্যাতিত ঐ কিশোরীর মা জানান, আমার মেয়ে কুখরালী গ্রামের আব্দুস সাদেকের বাড়িতে ঝিয়ের কাজ করে। মঙ্গলবার বেলা দুই টার দিকে আব্দুস সাদেকে ছোট ছেলে সংগ্রাম হোসেন (২৬) বাড়িতে একা ছিল। এ সময় আমার মেয়ে তার ঘর মুছতে গেলে সে আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ে বাড়ি ফিরে আমাকে সহ স্থানীয়দের ঘটনার বিষয়ে জানায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে। মেয়েটির মেডিকেল সম্পন্ন হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
