ভেটখালী পরিত্যক্ত জামায়াত অফিসের জমিতে পুনরায় ঘর নির্মাণ!
ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার সংলগ্ম বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের পুরাতন অফিসের জমিতে পুনরায় ঘর নির্মাণের কাজ চলছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তৎকালীন সময়ে ভেটখালী জামায়াতের অফিসটি বন্দ হয়ে যায়। কিন্তু উক্ত অফিসের ভূমি দাতা মাজেদ গাজী ঐ জমিতে পুনরায় নতুন করে অফিস নির্মাণের কাজ শুরু করছেন। জানা যায় , জমিটি জামায়তের নামে নামে রেজিঃ করা। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন , যদি জায়গাটি জামায়াত অফিসের হয়ে থাকে তাহলে ডিসি অথবা অ্যাসিল্যন্ডকে অবগত করেন। এ বিষয়ে অ্যাসিল্যান্ডের মুঠোফোনে ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। জামায়াতের অফিসটি যাতে নির্মাণ না হয় তার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন একাবাসী।

Leave a Reply