রমজাননগরে বন্দোবস্ত সম্পত্তি দখল করার জন্য মিথ্যা অভিযোগ
রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে বন্দোবস্তকৃত সম্পত্তি দখল করার জন্য শ্যামনগর থানায় মিথ্যা অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে বিরোধী পক্ষও ইউনিয়ন চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন বলে জানা যায়। অভিযোগ ও সরেজমিনে দেখা যায় , রমজাননগর গ্রামের মৃত কফিলউদ্দীন পাড়ের পুত্র সলেমান পাড় বাংলাদেশ সরকারের রাজস্ব দিয়ে রমজাননগর মৌজায় ১৫৭৬ দাগে ১৩ শতক জমি বন্দোবস্ত গ্রহণ করেন। বিগত ০৪-০৭-২০১৯ ইং তারিখে উক্ত সম্পত্তির উপর বাসগৃহ নির্মাণ করে বসবাসের যোগ্য করে তোলেন ও ০৮-০৭-২০১৯ ইং তারিখে বসবাস করার জন্য সম্পত্তির উপরে গেলে একই গ্রামের মৃত অশোক চন্দ্র মন্ডলের পুত্র সন্ন্যাসী কুমার উপস্থিত হয়ে সম্পত্তি তাদের তার বলে দাবি করেন । এ বিষয়ে ইউ,পি সদস্য , প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন বলেন , সন্ন্যাসী শ্যামনগর থানায় একটি এজাহার দিয়েছে। আমরা উভয় পক্ষকে নিয়ে রবিবার মীমাংসা করব। বিষয়টি দেখার জন্য ছলেমান ও তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply