কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দু’সন্তানের জননীর মৃত্যু
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ফরিদা পারভীন (২৮) নামে দু’সন্তানের জননীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবু হানিফা গাজীর স্ত্রী।
থানা ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ৩ টার দিকে ফরিদা বেগম বসতঘরের মধ্যে থাকা ঝুরি লাইটের সংযোগের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় দ্রæত তাকে শ্যামনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ফরিদা পারভীনের ৯ বছর ও ১৮ মাসের দু’টি ছেলে সন্তান রয়েছে। এঘটনায় কালিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply