ঢাকাThursday , 11 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১ আইনজীবীকে মারপিটের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 11 July 2019, 23:09

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আইনজীবীকে মারপিট করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই আইনজীবী।
উপজেলার কুশুলিয়া গ্রামের কাজী সামছুদ্দীনের পুত্র অ্যাডভোকেট কাজী শাহনেওয়াজ (৪২) থানায় দাখিলকৃত এজাহারে জানান, তিনি সাতক্ষীরা জেলা জজকোর্ট পিলিডিং শেষে গত ৮ জুলাই রাতে মোটর সাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৮ টার দিকে তিনি কালিগঞ্জ-তালতলা সড়কের গোবিন্দপুর মোড় নামক স্থানে পৌছালে ফাঁকা রাস্তায় ৩ টি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে মৌতলা ইউনিয়নের ঝড়–খামার গ্রামের রংগো’র পুত্র মধু (৪২), মোবারক হোসেনের পুত্র আতিয়ার ওরফে ডেগরা খোকন (৪২), রতনের পুত্র বাবু ওরফে ব্লাক বাবু এবং কালাচানের ছেলে রিয়াজুল (৪৫) তার মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা চাকু দিয়ে বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। সন্ত্রাসীরা নগদ ২০ হাজার টাকা ও একটি স্যামসাং জে টু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে আইনজীবীর চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটর সাইকেলের চাবি নিয়ে পালিয়ে যায়। মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় অ্যাডভোকেট কাজী শাহনেওয়াজ ৪ জনের নাম উল্লেখসহ মোট ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *