ঢাকাThursday , 11 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিপুল পরিমান নিষিদ্ধ মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 11 July 2019, 22:29

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন হাট-বাজার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে বিনষ্ট করেছেন স্যানিটারি কর্মকর্তা জিএম গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে জব্দকৃত এসব মালামাল প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে। অপরদিকে, বুধবার (১০ জুলাই) বদরতলা বাজারে হালিমা স্টোরের মালিক কামরুল ইসলামের দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হলে দোকানদার কামরুল জব্দকৃত সমস্ত মালামাল কেড়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি নির্দেশনায় বুধ ও বৃহস্পতিবার স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা তার সহকারী মোক্তারুজ্জামান স্বপনকে সাথে নিয়ে উপজেলার বুধহাটা, বদরতলা, শ্রীউলা, হাড়ীভাঙ্গাসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বেশ কিছু দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কনফিডেন্স ও মুসকান লবণ, রাধুনির ধনে ও জিরা গুড়া, টেস্টি ধনে ও জিরার গুড়া, পুষ্টি আটা ও সরিষার তেল, বিস্কুট, ড্রিংকস, চিপস ও পানি জব্দ করা হয়। এরপর উক্ত দোকানদার কামরুল স্যানিটারি কর্মকর্তাকে বিভিন্নভাবে হুমকি ও লাঞ্চিত করেন। বিষয়টি উক্ত কর্র্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা উক্ত দোকানিকে জব্দকৃত মালামাল নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার মধ্যে ইউএনও কার্যালয়ে হাজির হতে নোটিশ করলেও। এ রিপোর্র্ট লেখা (বৃহস্পতিবার সন্ধ্যা) পর্র্যন্ত আইন অমান্যকারী উক্ত দোকানদার কামরুল সময়মত হাজির হয়নি বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *