আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবসে ‘প্রতিশ্রুতি’ দ্রুত বাস্তবায়নের তাগিদ
আশাশুনি প্রতিনিধি: ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আশাশুনিতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: অরুণ কুমার ব্যাণার্জী, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, বিআরডিবি কর্র্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, দিপঙ্কর সরকার প্রমুখ।
বক্তারা জনসংখ্যা বিষ্ফোরণের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন পরিকল্পিত ছোট পরিবারই সুখি পরিবার। পরিবার থেকে বাল্য বিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করে ছেলে-মেয়ে দুজনকেই সমানভাবে সুশিক্ষিত করে তুলতে হবে।
সভা শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে সেবার মান নিশ্চিত করে আশাশুনি সদর ইউনিয়ন প্রথম স্থান অধিকার করায় সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনকে সনদপত্র প্রদানসহ স্বাস্থ্য বিভাগে সেরা কর্মীদের সনদপত্র প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply