ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শিক্ষা উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 24 August 2018, 14:39

সাইফুল ইসলাম, দেবহাটা: দেবহাটায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শিশুদের মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ আগস্ট) বিকাল ৫টায় ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদের নিজস্ব বাসভবনে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস ও ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে এবং লায়ন্স মোস্তফা ইমরুল কায়েসের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’র সাবেক সভাপতি ও ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ, আইডিয়াল নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুল গফুর সরদার, প্রভাষক আবু তালেব, শিক্ষক আব্দুল আজিজ, শহিদুল ইসলাম প্রমুখ।
এসময়, দেবহাটার সখিপুর, কোঁড়া, চিনেডাঙ্গা, নারকেলীসহ আশপাশের এলাকার তিনশ গরীব, অসহায় ও দুঃস্থ শিশুর মাঝে নতুন পোশাক, খাতা, কলম, পেনসিল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *