আশাশুনিতে কুল্যা ও দরগাহপুর ইউনিয়ন: পরিষদের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
সমীর রায়, আশাশুনি : আশাশুনির কুল্যা ও দরগাহপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুলাই) উপজেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্র্থীদের প্রতীক প্রদান করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুর রহমান জানান, আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন কে সামনে রেখে কুল্যা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্ব›িদ্বতায় করছেন।
যাদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী প্রয়াত এসএম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম পুতুল (চশমা), প্রাক্তন মেম্বর আব্দুল মাজেদ গাজী (মোটর সাইকেল) ও ওমর সাকি পলাশ পেয়েছেন (আনারস) প্রতীক।
একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে (১, ২ ও ৩নং ওয়ার্ড) ৫ জন প্রার্থী নির্বাচনে লড়াই করবেন। যাদের মধ্যে সালমা খাতুন (মাইক), ছবেদা বেগম (কলম), পারভিন সুলতানা (বই), খালেদা বেগম (সূর্যমুখী ফুল) ও নবীজান খাতুন পেয়েছেন (বক) প্রতীক।
দরগাহপুর ইউনিয়নের সংরক্ষিত (৬, ৮ ও ৯নং ওয়ার্ডে) আসনে দু’জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। যার মধ্যে মনোয়ারা বেগম (কলম) ও মর্জিনা খাতুন পেয়েছেন (সুর্যমুখী ফুল) প্রতীক।

Leave a Reply