ঢাকাMonday , 8 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কলেজ ছাত্রীর নগ্ন ছবি ফেইসবুকে: গ্রেপ্তারকৃত বান্ধবী রিনি রিমান্ডে

admin
July 8, 2019 11:01 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রথম বর্ষের এক কলেজ ছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত বান্ধবী রিনি খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার মামলার তদন্তকারি কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক মোঃ রেজওয়ানুজ্জামান তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায় একই গ্রামের ও ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের এক সহপাঠিকে পাত্রপক্ষ দেখতে এলে তাকে স্নানে সহযোগিতার নামে তার নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার নামে কয়েক দফায় টাকা আদায় করে একই গ্রামের আব্দুর রকিবের মেয়ে রিনি। এ ঘটনায় ক্ষোভে অপমানে ওই ছাত্রী গত ৪ জুলাই শুক্রবার আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ পরদিন রিনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল রায় জানান, সোমবার বিকেলে রিনিকে আদালত থেকেই থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।