দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ১শ বোতল ফেনসিডিলসহ একে ট্রাভেলস’র চালককে আটক করেছে পুলিশ। আটক বাস ড্রাইভারের নাম সাইফুল ইসলাম সে আশাশুনি উপজেলার নওয়াপাড়ার আবু তালেবের পুত্র। সোমবার রাত সাড়ে ৮টায় পারুলিয়া বাসস্টান্ড থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। দেবহাটা থানার এসআই জসিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। একে ট্যাভেলস (ঢাকা মেট্রো-ব ১৪-৩৭০৯) শ্যামনগর থেকে ঢাকা যাওয়ার উদ্দোশ্যে পারুলিয়া কাউন্টারে রাখলে হেলপার উক্ত ফেনসিডিল বাসের বাক্সের ভিতর রাখার সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১শ বোতল ফেনসিডিলসহ একে ট্রাভেলস’র ড্রাইভারকে আটক করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
