আশাশুনিতে এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মীর আলিফ রেজা। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও মৌমাছির প্রতিনিধি সুশান্ত মল্লিক, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি মজনুন হক, ডিআরআরএ প্রতিনিধি মফিজুল হক, টিএমএসএস প্রতিনিধি তপন হালদার, পল্লী চেতনা প্রতিনিধি আজমিরা আক্তার, আরআরএফ প্রতিনিধি আব্দুল আলিম, ফ্রেন্ডশিপ প্রতিনিধি দিবাকর বিশ্বাস, ইভা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় প্রতিনিধিরা তাদের এনজিওর কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

Leave a Reply