ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 7 July 2019, 21:52

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে তালতলা আদর্শ মাদ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম অধিবেশনে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি কাউন্সিল উদ্বোধন ও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সাধারণ সম্পাদক শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংস্কতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বীদ্ববতায় লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম নির্বাচিত হন। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন, দীনেশ^র ও শাহাজান আলী ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পদে সমর্থন দিয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল ও ইউপি সদস্য মনিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *