ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার হাদিপুর-জগন্নাথপুর মাদ্রাসা: অভিযুক্ত শিক্ষককে পুনর্বহালের অপচেষ্টা

admin ঢাকা
আপডেট: 7 July 2019, 21:49

দেবহাটা প্রতিনিধি: ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার ঘটনায় অভিযুক্ত দেবহটার হাদিপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদ্রাসার আইসিটি বিষয়ক শিক্ষক ফজর আলীকে স্ব-পদে পুনর্বহালের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্ব-পদে পুনঃবহালের জন্য ৮ মে মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি আদেশ বলে ৩০ জুন সহকারী শিক্ষক (আইসিটি) পদে পুনর্বহালের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন প্রেরণ করেন ফজর আলী। শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে মাদ্রাসায় প্রবেশ করার চেষ্টা করলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উপস্থিতিতে ফজর আলী মাদ্রাসায় প্রবেশ না করে পালিয়ে যান। এসময় তিনি মাদ্রাসায় প্রবেশ করতে না পেরে বাইরে থেকে সুপারসহ সহকারী শিক্ষক, এমনকি ধর্ষিতার পিতাকেও বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবহাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে জরুরী সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ম্যানেজিং কমিটির সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয়দের কাছে এ বিষয়ে বিভিন্ন কথা শোনেন। পরে ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে ফজর আলীকে বরখাস্ত রেজুলেশনসহ মাদ্রাসা বোর্ডে পুনঃরায় প্রেরণ করার সিদ্ধান্ত সহ আর কখনো যাতে ফজর আলী মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসার পরিবেশ বিঘিœত করতে না পারে সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *