ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান দোলনকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 7 July 2019, 21:20

স. ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী, (শ্যামনগর): শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের প্রবাসি ও শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রসার পক্ষ হতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত শ্যামনগর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য রোজিনা কান্টু।
কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা কুমুদ রঞ্জন গায়েনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান টুটুল, আব্দুল জলিল, সৈলখালি মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার, আ খ ম আব্দুল মাজেদ, অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত বরণ বিশ্বাস, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মারুফ, সাবেক ছাত্রনেতা আব্দুর ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডল, সহ-সভাপতি শাহিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *