ঢাকাSunday , 7 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রক্ষণাবেক্ষনের অভাবে বুড়িগোয়ালিনী বনকন্যার মাঠ বিলীন হয়ে যাচ্ছে

admin ঢাকা
আপডেট: 7 July 2019, 21:15

এস এম সাহেব আলী, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): রক্ষণাবেক্ষনের অভাবে বুড়িগোয়ালিনী বনকন্যার মাঠ বিলীন হয়ে যাচ্ছে।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পাশে সাতক্ষীরা জেলার শ্যামরগর উপজেলার অন্যতম ইউনিয়ন বুড়িগোয়ালিনীর প্রাণকেন্দ্র নীলডুমুরে অবস্থিত বনকন্যা ফুটবল মাঠ। উপকূলীয় জনপদে একমাত্র খেলার উপযোগী মাঠটি দিনের পর দিন পড়ে থাকার ফলে বিলীন হতে চলেছে। মাঠের পাশে বসবাসরত জনসাধারণ স্বার্থের জন্য মাঠের সীমানার জমি নিজের মধ্যে করে নিচ্ছে। বনকন্যা মাঠের সার্বিক পরিস্থিত সম্পর্কে জানতে চাইলে বুড়িগোয়ালিনী বেসিক একাডমীর পরিচালক মাসুম বিল্লাহ বলেন, প্রতি বছরে যখন বর্ষা মৌসুম আসে ঠিক তখনি মাঠের পাশে বসবাস রত জনসাধারণ মাঠের সীমানা থেকে মাটি কাটে। ফলে মাটির সঠিক সীমানা হারিয়ে যাচ্ছে। বেসিক একাডেমীর অর্থায়নে মাঠ উন্নয়নে কিছু কাজ করেছিলাম। কিন্তু অর্থের অভাবে সম্পূর্ণ কাজ করা সম্ভব হয়নি। শুকনো মৌসুমে খেলার উপযোগী থাকে। বর্ষা আসলে তখন আর খেলা করা সম্ভব হয় না। মাঠের পাশে বসবাসরত মানুষের নিকট হতে মাঠটি মুক্ত করতে মাঠের সীমানা নির্ধারণের জন্য মাঠের চারপাশে বৃক্ষরোপণ করা উচিত। মাদক মুক্ত সমাজ গঠনের জন্য বনকন্যার মাঠটিকে খেলার উপযোগী করে তলা অন্যতম একটা দিক।
বেসিকন একাডেমীর অনেক খেলোয়াড় ইতিমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনামের সাথে খেলা করে আসছে। মাঠি যদি খেলার অনুকূল পরিবেশ ফিরে পেত তাহলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেসিক একাডমীর খেলোয়াড়রা সুযোগ পেত, যা আমাদের সুনাম হত। অনেক জনপ্রতিনিধি মাঠ সংস্কারের আশ্বাস দেন, কিন্তু ফল কিছুই হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *