ঢাকাSaturday , 6 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রভাষক জাহানারা নিহত

admin ঢাকা
আপডেট: 6 July 2019, 21:49

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা): পাটকেলঘাটায় মজুমদারের তেলবাহী ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাহানারা খাতুনের (৪০)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে। তিনি পাটকেলঘাটার নওয়াপড়া গ্রামের সাজ্জাত হোসেনের পুত্র শাহাদাত হোসেনের স্ত্রী।
সরেজমিনে জানা যায়, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের কর্মরত জাহানারা খাতুন যশোরের কেশবপুর থেকে বাসযোগে পাটকেলঘাটা ওভারব্রীজে নামেন। এরপর সকাল ১০ টা ২৫ মিনিটে দিকে ভ্যানযোগে কলেজের উদ্যেশ্যে রওনা হয়ে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ এর সামনে আসা মাত্র পিছনদিক থেকে আসা মজুমদার ফিলিং স্টেশনের তেলবাহী ট্রাকটি (যশোর-ট-১১-৩৬৮১) ভ্যানের পিছনে ধাক্কা মারে। সাথে সাথে জাহানারা খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। আহত ভ্যান চালক মোবারক সরদার (৬৫) কে স্থানীয়রা পার্শ্ববর্তী লোকনাথ ক্লিনিকে ভর্তি করে। ভ্যান চালক মোবারক সরদার কুমিরা ইউনিয়নের মনোহরপুর গ্রামের ইজহার আলী সরদারের পুত্র।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজউল ইসলাম রেজা জানান, ঘাতক ট্রাক ড্রাইভার শ্যামনগর থানার, নূরনগর গ্রামের নাজের আলীর পুত্র নজরুল ইসলাম (৫৪) ও হেলপার একই গ্রামের মাওলানা আব্দুল বারীর পুত্র আহম্মেদ উদ্দীন (২৩) কে ট্রাকসহ আটক করা হয়েছে। তালা-পাটকেলঘাটা সার্কেল এসপি হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *