ঢাকাSaturday , 6 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের শার্শা উপজেলা ইউনিট গঠন

admin ঢাকা
আপডেট: 6 July 2019, 21:49

বেনাপোল প্রতিনিধি: শনিবার শার্শার উপজেলার নাভারণে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের শার্শা উপজেলা ইউনিট গঠনে উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম নান্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সহ-সভাপতি তহিদ মনি, সাধরণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যুগ্ম-সাধরণ সম্পাদক বিএম ফারুক, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা। আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান নয়ন, জয়নাল আবেদীন প্রমুখ।
সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ওসমান গণিকে শার্শা উপজেলা ইউনিট প্রধান ও আসাদুর রহমানকে ডেপুটি ইউনিট প্রধান করে ২৩ সদস্য বিশিষ্ট একটি উপজেলা ইউনিট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে কার্য নির্বাহী সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, আসাদুজ্জামান নয়ন, জসিম উদ্দিন, মিলন কবীর, সাধারন সদস্য মনিরুল ইসলাম মনি, আহম্মাদ আলী খোকন, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, সেলিম আহমেদ, এবিএস রনি, খোরশেদ আলম, মাহবুব আলম শাহিন, ইকরামুল ইসলাম, সাইফুজ্জামান মন্টু, রফিকুল ইসলাম, সেলিম হোসেন আশা, এএইচএম রায়হান, নাজিম উদ্দিন জনি, জুলফিকার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *