কলারোয়া উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধণা প্রদান
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদের নব-নিবাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জমান সাহাজাদা ও শাহানাছ নাজনীন খুকুকে সংবর্ধণা দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্জ ডাঃ কাজী শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাছ নাজনীন খুকু। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম।

Leave a Reply