শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
শ্যামনগর প্রতিনিধি: বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের কান্ট্রি ম্যানেজার ডাঃ শেখ নাজমুল হুদা। পরিদর্শনকালে ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) মহিলা জনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে ফিস্টুলা চ্যাম্পিয়ন কিশোরীদের বিগত ১ বছরের বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে অবগত করেন এবং ক্লিনিকের আওতাভুক্ত গর্ভবতী-প্রসূতি মায়েদের শত ভাগ স্বাস্থ্য সেবার আওতায় আনা, এলাকা ভিত্তিক বিভিন্ন তথ্য সংগ্রহ, ক্লিনিকের ফিস্টুলা বিষয়ক কার্য্যক্রম নিয়ে ভিডিও ডকুমেন্টরী তৈরি, ফিস্টুলা চ্যাম্পিয়নদের অভিজ্ঞতা বিনিময় সফর সহ আগামীতে ফিস্টুলা রোগ প্রতিরোধে কি কি কাজ করা যায় সে বিষয়ে কর্ম পরিকল্পনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিত্যানন্দ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্প- এনজেন্ডারহেলথ, কামরুন্নাহার, ফিস্টুলা কেয়ার ফেলো- এনজেন্ডারহেলথ, বাংলাদেশ।

Leave a Reply