ঢাকাFriday , 5 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়ন আ’লীগের ৭ নং ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 5 July 2019, 21:01

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকালে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম অধিবেশনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে লাবসা ইউনিয়ন সভাপতি অ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন ও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম শক্তিশালী রাজনৈতিক সংগঠন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে কাউন্সিলের বিকল্প নেই। সৎ ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসলে দল বেশি শক্তিশালী হয়। এই কাউন্সিলে যারা নির্বাচিত হবে তাদের নেতৃত্ব মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে কাজ করার আহবান জানান তিনি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, নির্বাহী সদস্য ও লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. ফারুক হোসেন, ইনতাজ আলী প্রমুখ।
কাউন্সিলে ২টি পদে ৪ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। সভাপতি পদে ভোট যুদ্ধে অংশ নেন আব্দুল হামিদ, ছিয়াম উদ্দিনও সাধারণ সম্পাদ পদে মনিরুল ইসলাম ও ইমরান হোসেন। ২শ ভোটারের মধ্যে ১শ’৯২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ১১১ ভোট পেয়ে ছিয়াম উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল হামিদ পেয়েছেন ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩০ ভোট পেয়ে মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইমরান হোসেন পেয়েছেন ৫৬ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ার সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *