ঢাকাThursday , 4 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 4 July 2019, 21:56

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর গোপালপুর ঐতিাহসিক কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দির রথ যাত্রা উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে হোমজোজ্ঞ, ভাগবত কির্ত্তীন, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ১১ টায় গোপালপুর ঐতিহাসিক কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্ত¡রে হোমজোজ্ঞ ও ভাগবাত কীর্ত্তন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড কৃষ্ণপদ মন্ডল, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রভাষক পরিমল কুমার মন্ডল, সহ-সভাপতি অনাথ চন্দ্র হালদার, অর্থ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত, শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ। আলোচনা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। বিকাল ৪ টায় হাজারো ভক্তবৃন্দ রথের রশি ধরে কীর্ত্তন ও জয়ের ধ্বনিতে মুখরিত করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালপুর রাধা গোবিন্দ মন্দির থকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নকিপুর হরি সভা মন্দির চত্ত¡রে হাজির হয়। এখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *