কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে মিউটেশন ও ভূমি বিষয়ে ওরিয়েন্টেশন ক্লাস
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে মিউটেশন এবং ভূমি সেবা ও সমস্যা বিষয়ক ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর জনসেবায় ইনোভেশন কর্মের অংশ হিসেবে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ক্লাসের আয়োজন করা হয়। ডিজিটাল প্রক্রিয়ায় জমির মিউটেশন প্রক্রিয়া, সিএস, এসএ, আরএস খতিয়ান, জমির বিভিন্ন সমস্যা নিরসনের উপায়সহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন। কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে ক্লাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply