ঢাকাThursday , 4 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়: ডা. রুহুল হক এমপি

admin ঢাকা
আপডেট: 4 July 2019, 21:43

ডেস্ক রিপোর্ট: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। বিসিএসআইআর এর শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে “জিনোমিক গবেষণার স্থাপন” শীর্ষক প্রকল্প আয়োজিত এক সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ”জিনোমিক গবেষণাগার” স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক ড. মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীবৃন্দ,কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহমুদা হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *