শেষ সম্বল ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধি রেজাউল
ডেস্ক রিপোর্ট: রেজাউল ইসলাম। বয়স ৬২ বছর। তিনি একজন প্রতিবন্ধি। মটর চালিত রিক্্রা ভ্যান চালিয়ে কোন রকম সংসার চালাতেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার শেষ সম্বল মটর চালিত রিক্্রা ভ্যানটি গত ২৩ জুন রাতে ইটাগাছা পুলিশ ফাঁড়ি এলাকার তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। অনেক খোজাখুঁজির পরেও তিনি ভ্যানটি পাননি। এঘটনায় ২৪ জুন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন প্রতিবন্ধি অসহায় ভ্যান চালক রেজাউল ইসলাম। জিডি নং-১২৬০। রেজাউল ইসলাম পৌর ৭ নং ওয়ার্ডের ইটাগাছা এলাকার মৃত রুস্তম মল্লিকের ছেলে।
তিনি কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, আমি শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা। দুই মেয়ে কে বিয়ে দিয়েছি তার পরেও বর্তমানে আমার পরিবারে ৫ জন সদস্য কিভাবে তাদের মুখে খাবার তুলে দেব। কে দেখবে আমাদের। ভ্যানের ব্যাপারে কোন তথ্য পেলে রেজাউল ইসলাম তার ব্যবহৃত ০১৭৮৭-১৯১৬৬০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সকলের কাছে।

Leave a Reply