ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় ভিজিএফ’র চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 20 August 2018, 19:07

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ কার্ডধারী গরীব দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) সকালে দেয়াড়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে। এসময় জনপ্রতি ৩০ কেজি করে ২৩১ জনের মাঝে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. তবিবুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলন, আব্দুল আলিম, তোজাম্মেল হোসেন, বাবুল হোসেন, আব্দুর রশিদ, কাওসার আলী, শহিদুল ইসলাম, মোছা. মাহমুদা বেগম, গ্রাম পুলিশ মহিদুল ইসলাম ও নিরঞ্জন কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *