ঢাকাWednesday , 3 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 3 July 2019, 23:06

ডেস্ক রিপোর্ট: বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টিটোরিজম কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ অধ্যায়’র নেতৃবৃন্দের সাথে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রাণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকাস্থ বারিধারা জে বøকে হোটেল বøুজম এ বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টিটোরিজম কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ অধ্যায়ের সভাপতি লায়ন এম এ রহিম চৌধুরী রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ অধ্যায়ের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি তার পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শিকড় থেকে তা নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই দেশের উন্নয়ন ও শান্তির স্বার্থে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী সৈয়দ আল-মামুন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ ইলিয়াস হোসেন, ঢাকা জেলা সভাপতি প্রবাল মিয়া সোবহান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *