কালিগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-‘নবযাত্রা’ প্রকল্পের সহযোগিতায় ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০১৯ পালিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশিষ কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আঞ্জুমান খানম লায়লা, ইউপি সদস্য নজরুল ইসলাম, জবেদ আলী, রাশিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, টেশনিক্যাল অফিসার ডালিম খান প্রমুখ। সভাপতি আকলিমা খাতুন লাকী বলেন, শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা কারণ এই জন্ম নিবন্ধন তার পরিচয় বহন করে এবং আমাদের জীবনে সবখানে কাজে লাগে। আমরা সঠিক জন্ম নিবন্ধনের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবো। কারণ জন্ম নিবন্ধনের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত জন্ম তারিখ সংক্রান্ত তথ্য পেয়ে থাকি। প্রধান অতিথি আশিষ কুমার হালদার বলেন, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান ও মেম্বরদের সজাগ থাকতে হবে যাতে করে ভূয়া জন্ম নিবন্ধন না হয়। যদি ১৫ থেকে ১৭ বছরে কেউ জন্ম নিবন্ধনে জন্ম তারিখ সংশোধন করতে আসে তাহলে আমি জন্ম নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানাব তারা যেন সঠিক তথ্য প্রমাণের মাধ্যমে তা সংশোধন করেন। কারণ এটা বাল্য বিবাহের সাথে সংশ্লিষ্ট। জন্ম নিবন্ধনের বিষয়ে আরও অনেক সচেতন হয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।

Leave a Reply