কলারোয়ার সাবেক ভাইস চেয়ারম্যান আরাফাতের স্ত্রীর ইন্তেকাল
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেনের স্ত্রী নাজমুন নাহার (৪২) বুধবার (৩ জুলাই ভোর ৫ টার সময় স্ট্রোক জনিত অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)….।
মৃত্যুকালে স্বামী , দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ আছর কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরুহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয় ৷ মৃত্যুর সংবাদ পেয়ে মরুহুমার বাড়িতে ছুটে আসেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।

Leave a Reply