কৃষ্ণনগর নাপিত খালে মরা মুরগি ও খামারের বর্জ্য ফেলে পানি দূষণ
কালিগঞ্জ প্রতিনিধি: কৃষ্ণনগর নাপিত খালে মরা মুরগি ও খামারের বর্জ্য ফেলা হচ্ছে। এতে দূষিত হচ্ছে পানি।
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর, রঘুনাথপুর ও শংকরপুর গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত নাপিতখালি খাল। এই খালে পানি দিয়ে জনসাধারণ কৃষি জমির সেচ, গোসল করাসহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে। জনগুরুত্বপূর্ণ ওই খালে রঘুনাথপ্রর গ্রামের মতি মোল্লার ছেলে ও ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ছট্টু মোল্লা (৩৮) নিজ পোল্ট্রি খামারের মৃত মুরগিসহ বর্জ্য ফেলে এলাকার পরিবেশসহ পানি দূষণ করছেন বলে অভিযোগ উঠেছে। কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, প্রতিদিন ছট্টু মেম্বার তার খামারের মৃত মুরগি মাটিতে না পুতে খালের পানিতে ফেলে খালের পানি দূষণ করছেন। এছাড়া ওই খামারের যাবতীয় বর্জ্য তিনি প্রকাশ্য খালে ফেলছেন। ছট্টু মেম্বরকে একাধিবার নিষেধ করার পরও তিনি কারও কথার কর্ণপাত না করে এই ঘৃণ্য কাজটি প্রতিনিয়ত করে যাচ্ছেন। এ বিষয়টি প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply