ঢাকাWednesday , 3 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক, রচনা: প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 3 July 2019, 22:03

সমীর রায়, আশাশুনি : শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের সভাকক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সততা সংঘের সদস্যদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বিতর্ক প্রতিযোগিতায় ২০ জন ও রচনা প্রতিযোগিতায় ১০ শিক্ষার্থী অংশ্রহণ করে।
মাড়িয়ালা মাধ্যমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেনা সাকিল।
তিনি বলেন, দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যত অর্জন সেগুলো ¤øান করে দিচ্ছে এই দুর্নীতি। দেশকে সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় জানাতে হবে। আগামী প্রজন্মকে দুর্নীতি মুক্ত হিসেবে গড়ে তুলতে হলে স্কুল থেকেই সততা চর্চা করতে হবে। আসুন প্রত্যেকে নিজের সন্তানদেরকে সততা চর্চা করতে শেখাই।
শিক্ষক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াছিন আলী, সহকারি প্রধান শিক্ষক আবু সাঈদ, গুলনাহার পারভীন, আবু হাসান, আব্দুর রব, সুব্রত গাইন, অজয় কুমার মন্ডল, আল মামুন সাংবাদিক ডাঃ শাহজান হাবিব, শহীদুল ইসলাম প্রমুখ।
সবশেষে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *