ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটার ইমাদুল দশ দিন ধরে নিখোঁজ

admin ঢাকা
আপডেট: 20 August 2018, 19:05

ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটা থানাধীন বড়বিলা এলাকার শেখ ইমাদুল ইসলাম (২৫) কে দশ দিন যাবৎ পাওয়া যাচ্ছে না। সে ওই গ্রামের শেখ আবুল কাশেম ও কহিনুর বেগমের দ্বিতীয় সন্তান।
তার বড়ভাই পান ব্যবসায়ী শেখ মিনারুল ইসলাম জানান, ইমাদুল (২৫) একজন পেশাদার ক্যামেরাম্যান। বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও করা ও ছবি তোলা তার কাজ। সে ১১ আগস্ট শনিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে বাড়ির বাইরে যায়, এরপর আর ফিরে আসেনি। ইমাদুলের ব্যক্তিগত ফোন নাম্বার ওইদিন থেকে বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত জানা সব জায়গায় খোঁজ খবর নেয়া হলেও কোথাও পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। সাধারণ ডায়েরির বর্ণনা অনুযায়ী ইমাদুল উচ্চতায় ৫ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, শরীরের গঠন হালকা মোটা, মাথার চুল কালো, মুখমন্ডল ও নাক লম্বা, বাড়ি থেকে বের হওয়ার সময় ইমাদুলের পরণে ছিল লাল টি শার্ট ও কালো ফুল প্যান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *