সমীর রায়, আশাশুনি : আশাশুনির কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আবুল কালাম শেখসহ বিভিন্ন মামলায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানিয়েছেন, সোমবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালি বাজার থেকে কালামকে একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। সে কাটাখালি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এছাড়া পৃথক মামলায় শ্বেতপুর গ্রামের শাহীন ঢালী, রামনগর গ্রামের কার্ত্তিক রক্ষিত, গদাইপুর গ্রামের ওয়েজ কুরুনি ও ফারুক হোসেনকে আটক করা হয়েছে।
এদিন রাতে এসআই বিজন সরকার, এএসআই দেবাশীষ মন্ডল, এএসআই জাকির হোসেন ও এএসআই শাহ জামাল সংগীয় ফোর্স নিয়ে আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত ব্যক্তিদের আটক করেন। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
